সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামালপুরের ইসলামপুরে চার্জে থাকা অটোরিকশা-ইজিবাইক বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বাবাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে তার ১৫ বছর বয়সী মেয়ে। তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমলতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে কাঞ্চন মিয়া তার অটোরিকশা-ইজিবাইকটি চার্জে দিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে সেটি বের করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না থাকায় পুরো যানটি বিদ্যুতায়িত হয়ে ছিল। যানটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে উদ্ধার করতে এগিয়ে গেলে মেয়েটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন বাবা-মেয়েকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মেয়েটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, চার্জে থাকা অটোরিকশা-ইজিবাইক বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়ার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ