সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানী যাত্রাবাড়ীর একটি সুপারশপের সামনে থেকে রাব্বী নামে (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে কেউ হত্যা করে থাকতে পারে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে যাত্রাবাড়ীর ছনটেক এলাকার স্বপ্ন সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ তা নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, ছনটেক এলাকায় একজনের লাশ পড়ে ছিল। স্থানীয়রা পরে থানায় খবর দেন। যুবকের নাম রাব্বী। তবে আমরা ধারণা করছি, এটি ছিনতাইকারী নয় তাদের দুই গ্রুপের মধ্যে ঝামেলার দ্বন্দ্বে ঘটেছে। পরিবার এখনো অভিযোগ করেনি। এই মুহূর্তে আমরা সকালে মাঠে বিষয়টি নিয়ে কাজ করছি।’

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশকে আটক করতে পারেনি। থানায় পরিবারের পক্ষ থেকে কোন মামলার জন্য আবেদনও করা হয়নি বলে জানা গেছে। 

তবে পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ