সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উত্তরার জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে আয়োজিত ‘এসএসসি পরীক্ষা পরবর্তী দ্বীনি মোলাকাত’ অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে এসে মানবতা ও সভ্যতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। তাঁর মাধ্যমে মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুন্দর জীবনব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ইসলামের আগমনের আগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা ধর্ম ও সভ্যতা থাকলেও মানবতা ও সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেনি। রাসুলুল্লাহ (সা.) মানুষের জীবনব্যবস্থা ও সামাজিক কাঠামোয় পরিবর্তন আনেন এবং বিশ্বসভ্যতায় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, মুসলিম বিশ্বের জ্ঞানচর্চা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইউরোপে পরবর্তী সময়ে শিক্ষার বিস্তার ঘটে। বিশ্বজুড়ে পাঠ-পঠন ও জ্ঞানচর্চার বিকাশে ইসলামের শিক্ষা ও মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ইসলামপূর্ব সময়ে বিভিন্ন অঞ্চলে শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সীমিত ছিল। মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন অঞ্চলে শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা.) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী শিক্ষার্থীদের চরিত্র ও ব্যক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ছাত্র জমিয়তের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমি, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমি ও মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির ও সহসাধারণ সম্পাদক বায়েজিদ আহমদ সিরাজ।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ