সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

চালকের ছদ্মবেশে বিমানবন্দরে প্রবাসীদের সর্বস্ব লুটতেন আলামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশফেরত প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলতেন তিনি। পরে গাড়ির ভেতরেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।

দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাই করে প্রবাসীদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে আলামিন শেখকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে আলামিনের ঘর থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচগিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।

আলামিন শেখ মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের কালাম শেখের ছেলে।

আলামিনকে গ্রেপ্তার ও জব্দ করা মালামালের বিষয়ে জানাতে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
এদিকে বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল।

মাকসুদা উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় মাকসুদাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ