নিজস্ব প্রতিবেদক
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানা এবং তা বাস্তব জীবনে অনুসরণ করা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কেরাত, হামদ, নাতে রাসুল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননার অর্থ তুলে দেওয়à