সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সরাইলে চতুর্মুখী যানজটে অচল ঢাকা-সিলেট মহাসড়কের ১০ কিমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে সড়ক উন্নয়ন কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-লাখাই-নাছিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর পর্যন্ত যানজট রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ও বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ ছোট বড় গর্ত ও ভারি পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে সব লেন চালু না হওয়ায় যানজটের মূল কারণ। ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী  উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করায় যানজটের চাপ আরও বাড়ছে। ভারি যানবাহনও অনেক সময় গর্তে আটকে পড়ে। যার ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারিদিকে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্বে থাকা এসআই বাতেন বলেন, বিশ্বরোড়ের কাজের দায়িত্বে থাকা লোকজন গোলচত্বরের কাজ শেষ না করে ডিভাইডারগুলো খুলে দেওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। তারা যদি কাজ শেষ করে ডিভাইডারের বাঁশ খুলত তাহলে সমস্যা হতো না। সকাল থেকে আমরা যানজট নিরসনে চেষ্টা করছি। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ