সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ধর্মমন্ত্রীর নির্দেশে মুরাদনগরের দেড় শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নির্দেশনায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রায় দেড় শতাধিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠে বৃক্ষচারা বিতরণ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জমিয়তের সভাপতি, জেলা হেফাজতের সেক্রেটারি এবং জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মুরাদনগর-এর মহাপরিচালক ও শায়খুল হাদীস মুফতি আমজাদ হোসাইন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম এবং উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার উপজেলা বিএনপির নেতা মুজিবুর রহমান মেম্বার ও ফরহাদ আহমদ বাদশা প্রমুখ।

​এছাড়াও স্থানীয় আলেম-ওলামাগণ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন ও শিক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশ ও ধর্মমন্ত্রীর মহতী উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে মুরাদনগরের মুজাফফারুল উলুম মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরে অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ