শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনোয়ার ভুঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন। তিনি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ভুঁইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে ইতালি প্রবাসী জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার বিকেলে ওই জমি নিয়ে আনোয়ার ভুঁইয়া ও জাহিদুল ঢালির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালি লাঠি দিয়ে আনোয়ার ও লিটনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতà