সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদরাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদরাসা থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মিসবাহর বাবা মো. বশির আহমেদ সোমবার (২২ সেপ্টেম্বর) পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মিসবাহ নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। তার সন্ধানে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

জিডিতে মিসবাহর শারীরিক বর্ণনা উল্লেখ করা হয়েছে। তার গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে পায়জামা ও পাঞ্জাবি ছিল।

মিসবাহর বাবা মো. বশির আহমেদ বলেন, ‘আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আত্মীয়স্বজনের কাছেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাইনি। পরে থানায় জিডি করেছি। এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ