লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে প্রায় ৫ ঘণ্টার অভিযান চালিয়ে ২৪৪ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ এলাà