বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত সৈয়দ ইসলাম চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চর বাঙালপাড়া জামে মসজিদে ফজরের আজান শুরু করেন সৈয়দ ইসলাম। আজান চলার একপর্যায়ে হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা মসজিদে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মুয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের ধারণা, আজান দেওয়ার সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে তার ভাইসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত মুয়াজ্জিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে থানা পুলিশের প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ