বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

অ্যাথলেট ও ফিটনেস ট্রেইনার সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে বাধা দেওয়ার প্রতিবাদে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়লেও মাঠের কর্মসূচিতে অংশ নিয়েছেন মাত্র তিনজন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে হাফপ্যান্ট পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ওই তিন তরুণকে। অথচ কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে’ নামের ইভেন্টে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ ‘ইন্টারেস্টেড’ এবং প্রায় ৬০০ জন ‘গোয়িং’ ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গেলে দায়িত্বরত পুলিশের বাধার মুখে পড়েন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। তার দাবি, তাকে ট্রেনে উঠতে না দিয়ে প্রায় ৪০ মিনিট হেনস্তা করা হয়। পরে ‘আলাপ’-এর ‘কথা চলুক’ পডকাস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। এ ঘটনার একটি ভিডিওও ফেসবুকে প্রকাশ করেন স্নিগ্ধ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়ার প্রতিবাদী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সামাজিক মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের আগ্রহ থাকলেও নির্ধারিত সময়ে ফার্মগেট স্টেশনে উপস্থিত হন মাত্র তিন তরুণ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ