বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি মূল্যবোধ, শালীনতা ও পর্দা বজায় রেখেও নারীরা শিক্ষা, নেতৃত্ব ও রাষ্ট্রীয় দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড হলরুমে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘আ ডিপ্লোম্যাটিক ইভিনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। নৈশভোজে তারা বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে দেশের চলমান রাজনীতি, পারস্পরিক বোঝাপড়া এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ের একপর্যায়ে বিদেশি নারী কূটনীতিকরা প্রকৌশলী মাহবুবা হাকিমের কাছে দলটির মহিলা উইং, নারীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে জানতে চান। বিশেষ করে পর্দা পালনের সঙ্গে রাজনৈতিক ও জনসেবামূলক দায়িত্ব পালনের সমন্বয় নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করেন।

জবাবে মাহবুবা হাকিম বলেন, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় ইসলামী মূল্যবোধ ও পর্দা সংসদীয় দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করেনি। বরং নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের নারীদের প্রয়োজন, অধিকার ও কল্যাণের বিষয়গুলো সংসদে তুলে ধরতে এটি সহায়ক হয়েছে।

তিনি বলেন, জাতীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েও তিনি দায়িত্বশীলভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখেই নারীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলেও তিনি মত দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকৌশলী মাহবুবা হাকিমের স্বামী মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আওলাদ হোসেনও নৈশভোজে অংশ নেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ