শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বৃদ্ধা উফেজা বেগম (৬৫) এবং তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

শনিবার (১০ অক্টোবর) সকাল ছয়টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালকের সহকারী ও বাসটি আটক করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তু পরিবহনের একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক হয়ে রৌমারী যাচ্ছিল। সকাল ৬টার দিকে ঠাকুরপাড়া অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান- দুর্ঘটনার পর বাসটি ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ