ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের সড়ক অবরোধে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকেও সকাল থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।