বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তালিবুল ইলমের ছুটি নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মিযানুর রহমান জামীল ||

সতর্কতার সাথে ইলমের আকাবির ও মুরুব্বিরা যুগ যুগ ধরে জানিয়ে গেছেন— তালিবুল ইলমের কোনো ছুটি নেই। এটা সাময়িক অবসর যাপন মাত্র। যেমন জান্নাত যাদের গন্তব্য পৃথিবী তাদের যাত্রী-ছাউনি। আর মাদরাসা যাদের ইলমের ঠিকানা এবং জীবন গড়ার পাঠশালা, তাদের জন্য গৃহ বা বাড়ি হলো স্টেশন। মূল গন্তব্যের জন্যই মূলত মানুষ যাত্রী-ছাউনি বা বাড়িকে ব্যবহার করে থাকেন।

এখন কওমি মাদরাসাগুলোয় বিরাজ করছে ছুটির আমেজ। শাব্দিকভাবে এটাকে ছুটি বলা হলেও কওমি মাদরাসার কোনো ছুটি নেই। সবসময় ছাত্ররা মাদরাসায় অবস্থান করে। সেখানে তিলাওয়াত, নামায, জিকির ও তাবলীগের মেহনত চলে। বছরের উল্লেখযোগ্য ৩টি পরীক্ষার মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সমাপ্ত হয়েছে মাত্র। গ্রাম-পাড়ায় পরীক্ষার পর মাদরাসাকেন্দ্রিক মাহফিলের প্রস্তুতি চললেও শহর ও তার আশপাশের প্রতিষ্ঠানগুলো ছাত্রদের বিরতির জন্য সাময়িক ছুটি হয়েছে।

প্রিয় তালিবুল ইলম!
আজ বা কাল তোমার ছুটি। তোমার জন্য একটু বিরতি হলেও এটা অনেক এতিম ছাত্রের জন্য নীরব এক হাহাকার। তারা কোথায় যাবে? কী খাবে? জীবনের প্রতিটি বন্ধ তাদের জীবনের সাথে হতাশার এক অদৃশ্য যন্ত্রণা বয়ে আনে। আশার কথা হলো মাদরাসা কর্তৃপক্ষ এখন তাদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। কর্তৃপক্ষ নিজ খরচে মাদরাসায় বা তাবলà