সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দেশের বাইরে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের নতুন শাখার উদ্বোধন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

আন্তর্জাতিক শিক্ষা মিশন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এবার দেশের বাইরে ভারতের কলকাতায় নতুন শাখার উদ্বোধন করেছে। 

২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের নতুন এই শাখাটির উদ্বোধন কলকাতার হাওড়ায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিও অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান। 

এসময় তিনি বক্তব্যে বলেন, 'বিশ্বায়নের এই যুগ এখন ইসলাম প্রসারের উর্বর সময়। ইসলামের আলো ছড়িয়ে দিতে প্রয়োজন আধুনিক শিক্ষার সমন্বিত ইসলামি শিক্ষা ব্যবস্থা। এজন্য, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট বিশ্বময় ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে যোগ্য ও দক্ষ করে তুলতে চায় শিক্ষার্থীদের। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থী বিশ্বময় ছড়িয়ে যাবে ইসলামের আলো বিলাতে।'

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কলকাতা শাখার প্রিন্সিপাল সেখ জাকির রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার হাওড়ায় অবস্থিত উলুবেড়িয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত আলী খান, ইমাম -মোয়াজ্জিন পরিষদ হাওড়া কলকাতার সভাপতি মাওলানা আয়ুব আলী ও শিক্ষানুরাগী হাজি মোহাম্মদ এহিয়া প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ