কওমি মাদ্রাসা ও দেশের জাতীয় শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে মতবিনিময় করেছেন তরুণ আলেমদের একটি প্রতিনিধি দল। বুধবার (৬ মার্চ) বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রায় দুই ঘন্টা দীর্ঘ এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, কওমি মাদ্রাসা, শিক্ষানীতি, স্বীকৃতি ও বৃহৎ এ জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতার কার্যকারিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা- পর্যালোচনা করা হয়।
এ সময় তরুণ আলেমদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে জাতীয় পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ে সংশোধনী সংক্রান্ত একটি গবেষণাপত্র ও ৯টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী তরুণ আলেমদের পর্যালোচনা ও সà
