|| মাওলানা গিয়াসুদ্দীন আহমদ ||
তারতিলের সঙ্গে তলাওয়াত পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন—
وَ رَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا.
কুরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে, স্পষ্ট করে। ( সূরা মুয্যাম্মিল : ৪ )
কুরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্বপূর্ণ একটি আদব হচ্ছে তারতিলের সঙ্গে তেলাওয়াত করা। অর্থাৎ তাজবিদের সঙ্গে থেমে থেমে পড়া, যাতে প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর বুঝে আসে। এভাবে পড়লে কুরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যায়, কুরআন বুঝতে ও তাতে চিন্তা করতে সুবিধা হয় এবং দিলের উপর তাছীর হয়।
তারাবির নামাজেও এ আদবটি খেয়াল রাখা চাই। তারাবির নামাজ মাঝারি ঢঙে পড়াই সমীচীন— খুব ধীরে নয়, খুব দ্রুতও নয়। যেন তাজজিদের সঙ্গে একদম স্পষ্টভাবে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করা হয়। মাখরাজ-সিফাত ও মাদ-গুন্নাহগুলো যেন যথ