|| হাসান আল মাহমুদ ||
দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।
আজ সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টার পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর আদেশক্রমে জানান, ‘আজ (২৮ রমাযান ১৪৪৫ হিজরী, ৮ এপ্রিল ২০২৪ ঈসাব্দ) সোমবার