সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শিক্ষায় বাজেট বাড়ছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষায় মোট বাজেট বাড়ছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা। এবছর শিক্ষায় মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা, যা আগে ছিলো ৮৮ হাজার ১৬৩ কোটি টাকা। 

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। 

অর্থমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিলো ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা।
এ ছাড়াও ২০২৪- ২৫ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট বরাদ্দ ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট প্রস্তাব করা হয়েছিলো ৩৪ হাজার ৭২২ কোটি টাকা।

এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট ছিলো ১০ হাজার ৬০২ কোটি টাকা। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ