বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আজ থেকে টানা ২০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে ছুটির বিজ্ঞপ্তিও দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। সে হিসেবে মোট ২০ দিন বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে। আগামী ২ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানান তিনি।

শিক্ষকরা জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মকালীন ছুটি জুন মাসে হয়ে থাকে। যে