কলকাতার জাতীয় গ্রন্থাগারে সরকারিভাবে স্থান পেয়েছে গবেষণাগ্রন্থ ‘কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশন’৷ বইটি লিখেছেন শিক্ষাবিষয়ক বাংলাদেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক ও শিক্ষাবিষয়ক গবেষক লেখক সিদ্দিকুর রহমান খান। শিক্ষা ও সংসদ সাংবাদিকতায় দীর্ঘ সময়ে গভীর অনুসন্ধানী একগুচ্ছ প্রতিবেদনের সঙ্গে হালনাগাদ সব এক্সক্লুসিভ তথ্যজুড়ে তিনি বইটি সাজিয়েছেন।
সম্প্রতি এই বই কলকাতার ন্যাশানাল লাইব্রেরিতে উপহার হিসেবে তুলে দিয়েছেন দৈনিক আমাদের বার্তার কলকাতা প্রতিনিধি কে কে মল্লিক৷
বইটি গ্রহণ করেছেন কলকাতার জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরি ইনফরমেশন-এর সহযোগী শ্যামল সাহা এবং গ্রন্থাগার মাল্টি টাস্কিং-এর কর্মী শান্তনু হালদার৷
এরপর তারা বইটি সরকারিভাবে তুলে দেবেন জাতীয় গ্রন্থাগারের সহকারি ল