মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এক হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে। তবে এটা আর চলতে দেওয়া হবে না বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বলেন, এক হাজার গুণ বেশি ফি নিয়ে অনেক মিডিয়াম স্কুল কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছে না। বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে পরিচালিত হবে–সেটা সাময়িকভাবে দেয়া যায়; কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা তারা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করব না, সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না।

বুধবার (৩ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য 'ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস' এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী। নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, প্রতিটি স্কুলকে নিজস্ব পরিবহন প্রতিষ্ঠার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ষাণ্মাসিক প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিশ্চিত করেন যে নতুন শিক্ষাক্রমে প্রশ্নফাঁস হওয়ার বিষয় নেই।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে মেধা প্রমাণের বিষয় নেই। শিক্ষক দেখবেন শিক্ষার্থীর শিখনফল অর্জিত হয়েছে কি না। সেখানে একে অপরের থেকে যদি জানার চেষ্টা করেন তাতে সমস্যা নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ