সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে মহিলা মাদরাসার ছাত্রী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে রেখা আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রেখা আক্তার উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাদরাসা ছাত্রীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ডিঙি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করলে কিছুটা সামনে যেতেই ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তীরে উঠতে পারলেও মাদরাসাছাত্রী রেখা নিখোঁজ হয়।

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া যাত্রী সোহেল রানা বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ও নিচ দিয়ে ভাঙা থাকার কারণেই সেটি ডুবে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শক করেছি। ময়মনসিংহের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল ঘুরে এসেছি। আমাদের পুলিশ টিম সেখানে আছে। ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করবে।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ