সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দুবাইয়ে নারীদের হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, বাংলাদেশের প্রতিনিধি মায়মুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম হাফেজ মেয়েদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে ‘শাইখা ফাতেমা বিনতে মোবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।’

আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৮ম আসর এবার অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন।

কোরআন প্রতিযোগিতায় সেরা ১০ নারী হাফেজকে পুরস্কার দেওয়া হবে বলে জানা যায়।

এদিকে শাইখা ফাতেমা বিনতে মোবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৮ম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাইমুনা বিনতে মনিরুজ্জামান (১৩)।

হাফেজা মাইমুনা ময়মনসিংহ জেলার কাতার প্রবাসী ইমাম কারি মনিরুজ্জামান শরীফের মেয়ে। তিনি রাজধানীর সাউদা বিনতে জামআহ (রা.) বালিকা মাদরাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্রী।

এর আগে মাইমুনা ইরানে ২০২৩ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ