মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন আগামী (৪অক্টোবর) শুক্রবার ।

সোমবার বেফাকের ভেরিফায়েডকৃত ফেসবুক পেজে প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থীদের নিবন্ধন ফি প্রদানের শেষ দিন আগামী ০৪ অক্টোবর। শুক্রবার ছুটির দিন হওয়ায় বেফাকের নিবন্ধন ফি সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত বিভাগসমূহ শুক্রবারও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট সকলকে আগামী ০৪ অক্টোবরের মধ্যে নিবন্ধন সেরে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য যে, নিবন্ধন কার্যক্রম অনিবার্য কারণবশত কিছুটা বিলম্বে শুরু হওয়ায় অন্য বছরের মতো বিলম্ব ফি নিয়েও নিবন্ধনের সময় বৃদ্ধি করার আর সুযোগ থাকবে না।

অতএব, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ