মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

যশোর জেলাধীন কওমী মাদরাসা সমূহ থেকে ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রী মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা রশিদ আহমাদ বিন ওয়াক্কাস, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন, মুফতি শামসুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ