১৮ ডিসেম্বর-২০২৪ বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে আরবি প্রবন্ধ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। শনিবার (৩০ নভেম্বর) এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়টি।
আজ রবিবার (১ ডিসেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সদস্য সচিব, ১৮ ডিসেম্বর ২০২৪ বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন কমিটির সদস্য মোঃ আইউব হোসেন সূত্রে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।
প্রবন্ধের বিষয়বস্তু: العولمة واللغة العربية (বিশ্বায়ন ও আরবি ভাষা)
প্রতিযোগিতার নিয়মাবলী:
১. পুরো প্রবন্ধ অবশ্যই আরবি ভাষায় লেখা হতে হবে এবং অংশগ্রহনকারীর স্বহস্তে লিখিত হতে হবে। এক্ষেত্রে কোন ভাবেই কম্পিউটার টাইপিং লেখা গ্রহন করা হবে না;
২. প্রবন্ধ অনধিক ১৫০০ (পনের শত) শব্দ বিশিষ্ট হ