|| আদিয়াত হাসান ||
নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখা যাবে (www.nooraniboard.com) এই ওয়েবসাইটে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বোর্ডটির ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

জানা গেছে, সারাদেশের মোট ১০৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত এই সমাপনী পরীক্ষা হয়েছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২ শ ৩০ জন। পাসের হার ৮৫.২৫ শতাংশ।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও ফলাফল প্রকাশ অন