শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’য় ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে শিক্ষার আলো ছড়াচ্ছে ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা।’

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ।

জানা যায়, ‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’য় ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে ইফতা, উলূমুল হাদীস ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান প্রকাশ করা হয়েছে। তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর), উলূমুল হাদীস (২ বছর) ও দাওয়াহ ওয়াল ইরশাদ (১ বছর) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেবে প্রতিষ্ঠানটি।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ইফতা বিভাগে রাজধানী ঢাকার মালিবাগ জামিআর ইফতা বিভাগের প্রধান মুশরিফ, মুফতী হারুন সাহেব (দা. বা.)  আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত মুহাযারা পেশ করেন এবং ফতোয়ার তামরীন দেখেন।

ফরম বিতরণ : ৪ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

ইফতা বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।

উলূমুল হাদীস বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) ফাতহুল বারী (১ম খণ্ড) ও শরহু নুখবাহ (খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- ফাতহুল বারী (১ম খণ্ড) ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়।

দাওয়াহ বিভাগের লিখিত ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- (ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)। (খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। এবং মৌখিক পরীক্ষার বিষয় হিসেবে থাকছে- যেকোনো বিষয়, যেকোনো কিতাব।

‘মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’র প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকল বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)। মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ শাওয়াল (সকাল ৮ টায়)। ফলাফল প্রকাশিত হবে ৬ শাওয়াল। ভর্তি নেওয়া হবে ফলাফল প্রকাশের পর। ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া ভর্তির সময় মেশকাত ও দাওরায়ে হাদীসের নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে।

যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯ নাম্বারে।

ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।

E-mail: markazulfatawa@gmail.com

Website : www.markazulfatawa.com

https://www.facebook.com/markazulfatawa

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ