কুতবে যমান মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আমিন উদ্দিন শায়খে কাতিয়া রহ: প্রতিষ্ঠিত ‘জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদরাসা এয়ারপোর্ট সিলেট’ এর বার্ষিক ওয়াজ মাহফিল গত ১৯ জানুয়ারী-২৫ইং, রবিবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ ইমদাদুল্যাহ শায়খে কাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম এবং সহকারী শিক্ষক মাওলানা মুফতি এনামুল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে মাদরাসার প্রতিবেদন এবং বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা হাফেজ মুফতি ওলীউর রহমান, মাওলানা শায়খ আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মুফতি মন্জুর রশিদ আমিনী, মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান শায়খে বাহুবলী, মাওলানা ক্বারী আজমত উল্লাহ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আমিনà