স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
আজ রবিবার (২৬ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, শিক্ষকদেরকে অবমূল্যায়ন করলে সুনাগরিক গঠন অসম্ভব। শিক্ষকদের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব। ইবতেদায়ী শিক্ষকরা ৪০ বছর যাবত মানবেতর জীবন-যাপন করে আসছেন। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের শিকার হওয়া ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিà¦