একটি সুশিক্ষিত জাতি মানেই একটি উন্নত ও সমৃদ্ধশীল বিশ্ব। আর ধর্মহীন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা কখনোই আদর্শ শিক্ষা হতে পারে না। অতএব, শিক্ষা এবং ধর্মীয় দীক্ষা-এই দুয়ের মিলনের নামই হচ্ছে সুশিক্ষা। তাই একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় সফল ভূমিকা রাখতে সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।
শাহীন শিক্ষা পরিবার এ বিষয়টিকে শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এসেছে। আদর্শ ও সুশিক্ষিত জাতি গঠনের এই প্রান্তিকতা দূর করার লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা তথা প্রয়োজনীয় দীনি শিক্ষার এক অপূর্ব সমন্বয় স্থাপন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় শাহীন শিক্ষা পরিবার ইতোমধ্যে দেশব্যাপী স্কুল+মাদরাসা=যুগোপযোগী ইসলামিক শিক্ষার একটি সর্বাধুনিক এবং সম্পূর্ণ স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার সূচনা করেছে, যা অতি স্বল্প সময়ে টাঙ্গাইলসহ সারাদেশে অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে এবং সচেতন ও ধর্মপ্রাণ শিক্ষিত সমাজে ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে।
এই শ
