শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পরীক্ষার্থীদের জন্য ১০ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ জাকারিয়া

শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, এবং দৃষ্টিভঙ্গি বিকাশে সাহায্য করে, যা তাকে আত্ম-সচেতন এবং আত্মবিশ্বাসী করে তোলে। শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হলো পরীক্ষা। যদিও পরীক্ষায় ভালো ফলাফল সফলতার চূড়ান্ত কিছু না হলেও এটা যে প্রাথমিক ধাপ সেটা অকপটে স্বীকার করতে হবে। পরীক্ষা হয় মানুষের জীবনের সম্মান, অপমান, আনন্দ ও বেদনার কারণ।

আরবি ভাষার একটি প্রসিদ্ধ প্রবাদপ্রবচন হলো عند الامتحان يكرم المرء أو يهان "পরীক্ষায় মানুষ সম্মানিত হয় বা অপমানিত হয়" তাই সবার চেষ্টা থাকে পরীক্ষায় ভালো ফলাফল ও সফলতা অর্জন করার। কোনো ব্যক্তি যদি পরীক্ষার ব্যাপারে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। (সুরা তালাক, আয়াত : ৩) আল্লাহ তাআলার ওপর ভরসা করার মানে এই নয় যে পড়ালেখা না করেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়