শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৭ হিজরি মুতাবেক ২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সময়সূচি ও নিবন্ধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সর্বোচ্চ অথরেটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

গত বছরের মতো এবারও দেশের ৩১২টি পরীক্ষাকেন্দ্র (মারকায) বহাল থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থার অফিস ব্যবস্থাপক মুফতি অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার স্থায়ী কমিটির ৬৫ নম্বর সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইনশা-আল্লাহ আগামী বছরের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে সোমবার, ১৩/১৪ শাবান ১৪৪৭ হিজরি, ২ ফেব্রুয়ারি ২০২৬। শেষ হবে বৃহস্পতিবার, ২৩/২৪ শাবান ১৪৪৭ হিজরি, ১২ ফেব্রুয়ারি ২০২৬। তবে ৬ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।