মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ছাত্রদের বড় হওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগোতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মারকাযুল হিদায়া মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদরাসার হল রুমে পরিচালক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে ফলাফল ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুল হিদায়া মাদরাসার উপদেষ্টা, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের ইমাম ও আগ্রাবাদ পুলিশ লাইন জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদী।

আরও উপস্থিত ছিলেন ফয়জুল আবরার মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, সার্কিট হাউস জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রাজ্জাক, আলোর প্রভাতের নির্বাহী সম্পাদক মাওলানা মাসরুরুল হক প্রমূখ।

ছাত্রদের উদ্দেশে প্রধান অতিথি মাওলানা মনসুরুল হক জিহাদী বলেন, ছাত্রদের বড় হওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগোতে হবে। দেশ জাতি মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্যতা অর্জনের জন্য ভালো করে লেখাপড়া করে, উস্তাদ এবং মা বাবার সেবা করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ