বেফাক ও হাইয়াতুল উলয়ার পরীক্ষায় মেধা-তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। নির্ধারিত সময়ের পর মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বেফাক।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকভুক্ত মাদরাসাসমূহের যে সকল ছাত্র-ছাত্রী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় এবং আল-হাইআতুল উলয়া-এর অধীনে তাকমীল পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা-তালিকায় স্থান পেয়েছেন, তাদের মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর উত্তোলনের সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের বিবরà