দেশের শিক্ষাব্যবস্থায় মাদরাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী এবং আধুনিক রূপে গড়ে তুলতে।
বুধবার (১ অক্টোবর) দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।
বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, কারিগরি ও মাদরাসা শà