মাধ্যমিকের বইয়ে বড় ধরনের পরিবর্তন-পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড—এনসিটিবি। নতুন শিক্ষাবর্ষে সরবরাহের জন্য প্রস্তুত পুস্তকগুলো থেকে অনেক বিতর্কিত বিষয় বাদ পড়েছে। সাথে যুক্ত হয়েছে জুলাই বিপ্লব, বহুল বিতর্কিত শাসন শেখ মুজিবুর রহমানের বাকশাল থেকে শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের ঘটনা। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র চালু থেকে এরশাদের ৯ বছরের স্বৈরশাসন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনের কথাও স্থান পেয়েছে।
এনসিটিবির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার পাঠ্যবইয়ে বেশ গুরুত্বের সঙ্গে গত বছরের ছাত্র-জনতার জুলাই গণবিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে স্থান পেয়েছে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি এবং বৈষম্যের চিত্র। পাঠ্যবইয়ে স্থান পেয়েছে ১৯৭৫ সালের শেখ মুজিব সরকারের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা; ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থান এবং ২০à§