মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদর্শ মানুষ তৈরি,  উম্মাহর ঈমান আমলের সুরক্ষা, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত মানুষ গড়াই দেশের কওমি মাদরাসার মূল লক্ষ্য- উদ্দেশ্য।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাসাবো এলাকার দক্ষিণগাঁওয়ের জামিয়া মাদানিয়ার দারুল উলুমের শিক্ষা সমাপনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি হাজি শহিদুল্লাহ, প্রধান অতিথি ছিলেন মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আবু সাবের আবদুল্লাহ।

মাদরাসার মুহতামিম ও অনুষ্ঠানের মুখ্য আলোচক শায়খুল হাদিস আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী বলেন, কওমি মাদরাসা জনগণের অর্থে পরিচালিত, জনকল্যাণমুখী কাজে নিবেদিত, সুনাগরিক তৈরির কারখানা। এই মাদরাসার পরিচর্যা ও খেদমত করা আমাদের দায়িত্ব।

এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন, তিলপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস ঢালী, দক্ষিণ বনশ্রীর কেন্দ্রীয় জামে মসজিদেন ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হুসাইন, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হুসাইন, মারকাযু শাইখিল ইসলাম মাদানিয়ার মুহতামিম মাওলানা আদুল আলিম, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, জামিয়া মাহমুদিয়ার নাজেমে তালিমাত মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মারুফ হাসান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ