শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল এবছরের পরীক্ষা শুরু হবে। আর প্রথম দিন বোর্ডের পরীক্ষা কুরআন পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সোমবার (২৬ জানুয়ারি) বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের দাখিল পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। প্রথম দিন ২১ এপ্রিল, মঙ্গলবার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ পরীক্ষা। ২৩ এপ্রিল বৃহস্পতিবার আরবি প্রথম পত্র, ২৬ এপ্রিল রোববার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ এপ্রিল মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র, ৩০ এপ্রিল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র, ৩ মে রোববার বাংলা দ্বিতীয় পত্র, ৫ মে মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র এবং ৭ মে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

১০ মে রোববার হাদিস শরিফ, ১১ মে সোমবার আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১২ মে মঙ্গলবার একযোগে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচযà¦