বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দারুল উলুম দেওবন্দের ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ এলান অনুযায়ী, চলতি বছর থেকে শরহে বেকায়া জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। 

এ সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো উক্ত নির্ধারিত জামাতগুলোর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাধ্যতামূলকভাবে অনলাইন ফরম পূরণ করতে হবে। তবে অন্যান্য জামাতের আবেদনপত্র আগের নিয়মেই গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

দারুল উলুম দেওবন্দের ঘোষণাপত্র অনুযায়ী অনলাইন ফরম সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলি নিম্নরূপ: 
(১) অনলাইন ফরম লিঙ্ক ২৫-০২-২০২৬ থেকে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে (darululoom-deoband.com) পাওয়া যà