|| হেদায়াতুল্লাহ বিন হাবিব ||
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৯তম পরীক্ষার ফলাফল বুধবার (১৮ মার্চ) ঘোষণা করা হয়েছে। এতে রাজধানীর মিরপুর ১৪ নম্বরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেউল উলুম মাদরাসা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
এই মাদরাসার মিশকাত জামাতের শিক্ষার্থী মোহাম্মদ আবু ইউসুফ সারাদেশে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি এর আগে একই মাদরাসা থেকে শরহে বেকায়া জামাতেও প্রথম স্থান অর্জন করেছিলেন।
এছাড়া এবছর তাইসির জামাতের শিক্ষার্থীরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।
প্রাথমিক গণনার তথ্য অনুযায়ী, এই মাদরাসার বিভিন্ন বিভাগে সর্বমোট ১৫২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এর মধ্যে ফজিলত তথা মিশকাত জামাতে ১