সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফযীলতে  বালিকা শাখায় বেফাকে ৩য় রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে  ফযীলত মারহালায় বালিকা শাখায় মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে জামিয়া রাব্বানিয়া আরাবিয়া এর প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ আল্লামা শাহ মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারকাতুহুম কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জের জালকুড়ি- রব্বানীনগরে অবস্থিত রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ছাত্রী আমাতুল্লাহ নাজিফা। তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৭।

সানাবিয়া উলিয়াতে বেফাকে বালিকা শাখায় ৩য় রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে সানাবিয়া উলিয়াতে বালিকা শাখায় মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে জামিয়া রাব্বানিয়া আরাবিয়া এর প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ আল্লামা শাহ মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারকাতুহুম কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জের জালকুড়ি- রব্বানীনগরে অবস্থিত রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ছাত্রী আবিদা বিনতে মাসউদ। তার মোট প্রাপ্ত নম্বর ৬৫২।

ইবতিদাইয়াহতে বেফাকে বালিকা শাখায় ৩য় রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে  ইবতিদাইয়াহ মারহালায় বালিকা শাখায় মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে জামিয়া রাব্বানিয়া আরাবিয়া এর প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ আল্লামা শাহ মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাত বারকাতুহুম কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জের জালকুড়ি- রব্বানীনগরে অবস্থিত রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ছাত্রী রেদওয়ানা বিনতে ওমর। তার মোট প্রাপ্ত নম্বর ৫৯১।

এদিকে, বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার  ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন।

এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ