বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দাওরা-ইফতাসহ সব বিভাগে ভর্তি নেবে শেখেরচর মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সকল বিভাগে ভর্তি নেবে নরসিংদীতে বেফাক পরীক্ষার মেধাতালিকায় শীর্ষে অবস্থানকারী প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর মাদ্রাসা। প্রতিষ্ঠানটি গত কয়েক বছর বোর্ড পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে দেশব্যাপী সুখ্যাতি বজায় রেখেছে।  

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ৮ শাওয়াল মোতাবেক ২৮ মার্চ শনিবার  থেকে নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭-৪৮ হিজরি) ভর্তি কার্যক্রম শুরু হবে।

এছাড়া গোটা নরসিংদীতে মেধাতালিকায় শীর্ষস্থান দখল করে প্রতিবারের মতো এবারও জামিয়া নিজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। মোট ৫২ জন ছাত্র বিভিন্ন মারাহালায় মেধাতালিকায় স্থান পেয়েছে। গত কেন্দ্রীয় পরীক্ষায় ( বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)  কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। দেশের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম এবং অভিজ্ঞ উস্তাদদের তত্ত্বাবধানে পাঠদান চলে নিয়মিত ও নিষ্ঠার সাথে।