শাওয়ালের রুপালি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই কওমি মাদরাসাগুলোতে বেজে ওঠে নতুন এক যুদ্ধের দামামা। এ যুদ্ধ অস্ত্রের নয়—এ যুদ্ধ কলম, মেধা আর ইলমের। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা আর ঈদুল ফিতরের আনন্দ শেষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীসহ বড় শহরগুলোর দিকে ছুটছে লাখো তালিবে ইলম। সবার গন্তব্য—পছন্দের কোনো একটি দ্বীনি বিদ্যাপীঠ। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো শুরু হলো কওমি মাদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সেই চিরচেনা 'ভর্তি যুদ্ধ'।
ইলমের টানে, শহর পানে
বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ কওমি মাদরাসা। প্রতি বছর রমজানের ছুটির পর শাওয়ালের শুরু থেকেই এই মাদরাসাগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভর্তির তোড়জোড়। দেশের বড় ও নামকরা মাদরাসাগুলো—যেমন চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী ও পটিয়া মাদরাসা; ঢাকার যাত্রাবাড়ী, লালবাগ, জামিয়া রাহমানিয়া (সাত মসজিদ), বারিধারা, ফরিদাবাদ, মালিবাগ ও চৌধুরীপাড়া মাদরাসা এখন শিক্ষার্থীদের পদভারে মুখরিত।
প্রত্যন্ত অঞ্চলের ছোট মাদরাসায় পড়ালেখা শুরু করলেও অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে জীবনের শেষ দিকের গুরুত্বপূর্ণ জামাতগুলো বড় কোনো নামকরা প্রতিষ্ঠানে পড়ার। সেই লক্ষ্যেই ঈদের পর পরই রাজধানীর বাস ও ট্রেন স্টেশনগুলোতে তালিবে ইলমদের উপচে পà