বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


ভর্তি নিচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নূরানী থেকে মেশকাত পর্যন্ত সব বিভাগে ভর্তি নিচ্ছে কিশোরঞ্জ হোসেনপুরের ইসলাম ও জেনারেল শিক্ষা সমন্বিত আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা। সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে ওঠা স্বনামধন্য এ প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত খাবারসহ মেধাবী ও দরিদ্র ছাত্রদের বিশেষ ছাড়ের ব্যবস্থা। মাদরাসার পৃষ্ঠপোষক হিসেবে আছেন কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ১৪৪৭-৪৮ শিক্ষা বছরের নতুন ছাত্রদের দ্বিতীয় পর্বে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মদিনাতুল উলূম মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস হাবিবুর রহমান কাসেমী বলেন, বর্তমান যুগ-চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠানে জেনারেল ও ইসলামি শিক্ষার অপূর্ব সমন্বয়ে পাঠদানের প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া দাওয়াতি ময়দানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে ছাত্রদের জন্য ইসলামি সংস্কৃতি অনুশীলনসহ সাপ্তাহিক আরবি এবং বাংলা বক্তৃতায় পারদর্শী করে তোলা হয়।

মদিনাতুল উলূম মাদরাসার মুতাওয়াল্লি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বলেন, ছাত্রদের দীন শেখার জন্য যাবতীয় প্রয়োজন পূরণার্থে আমরা সর্বদা সচেষ্ট থাকি। তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মেধাবী ও অসচ্ছল ছাত্রদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেন পার্থিব কোনো সংকটের কারণে দীনি শিক্ষায় কেউ পিছিয়ে না থাকে।

বিভাগ সমূহ:

আদর্শ নূরানী বিভাগ

আদর্শ নাজেরা বিভাগ

মানসম্পন্ন হিফজ বিভাগ

কিতাব বিভাগ (তাইসির জামাত থেকে

মেশকাত জামাত পর্যন্ত)

এছাড়া মাদরাসার বৈশিষ্ট সমূহে বলা হয়,

* বিশিষ্ট উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত মজলিশে শুরার সু-পরামর্শে পরিচালিত।

* জেনারেল ও ইসলামি শিক্ষার অপূর্ব সমন্বয়।

* প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।

* ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করানো।

* সুন্দর, মনোরম ও সুনিবিড় পরিবেশ।

* হাতের লেখার প্রতি গুরুত্ব প্রদান ও ইসলামি সংস্কৃতি অনুশীলন।

* সাপ্তাহিক বাধ্যতামূলক আরবি এবং বাংলা বক্তৃতায় অংশগ্রহণ।

* আদর্শ মানব গঠনে নিয়মিত তারবিয়াত প্রদান।

* মাসিক পরীক্ষার মাধ্যমে পড়ালেখার মানোন্নয়ন।

* আবাসিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন।

* মেধাবী ও দরিদ্র ছাত্রদের বিশেষ ছাড়ের ব্যবস্থা।

* অনর্গল আরবি ভাষায় কথা বলার যোগ্যতা অর্জন।

* আরবি কিতাবাদি পড়া ও বোঝার যোগ্য করে গড়ে তোলা।

* বাংলা-আরবি, আরবি-বাংলা অনুবাদ পদ্ধতি শিক্ষাদান।

* ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা।

* বিদ্যুতের পাশাপাশি আইপিএস দ্বারা সার্বক্ষণিক আলো-বাতাস এর সু-ব্যবস্থা রয়েছে।

ভর্তির জন্য যোগাযোগ: ০১৭৯৫-১০১৮৫৭

মুহতামিম: ০১৭১৪-২৮৬১২১

মুতাওয়াল্লি: ০১৭১৫-৫০০৮৮৬

যাতায়াত:

কিশোরগঞ্জ কাচারী বটতলা থেকে গোবিন্দপুর চৌরাস্তা ভায়া বাকচান্দার দিকে ২ কিলোমিটার (হোসেনপুর বাজার থেকে গোবিন্দপুর বাজারের উত্তরে ১ কিলোমিটার)। অথবা নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাকচান্দা দক্ষিণে ১ কিলোমিটার (হাজীপুর থেকে গোবিন্দপুর চৌরাস্তা হয়ে উত্তরে ২ কিলোমিটার)।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ