মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবীবাজার এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। শুধু নামের কারণে আওয়ামী লীগ আমলের ১৬ বছরে স্কুলটির কোনো উন্নয়ন হয়নি। ক্লাস-পরীক্ষা চলছে জরাজীর্ণ ভবনে।
একইভাবে ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় ও নীলফামারীর সৈয়দপুরের মহিলা ডিগ্রি কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসও দেখেনি উন্নয়নের মুখ।
রাজনৈতিকসহ এমনই নানা কারণে উন্নয়নবঞ্চিত এমন দুই হাজার ২৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সংস্কারকাজ করার পরিকল্পনা করেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনায় বিষয়টি নিয়ে কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ঈদের ছুটির পর কয়েকটি সভা করে চূড়ান্ত করা হবে প্রকল্পটি।