শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই আয়োজনে ৩টি উমরাহসহ মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।
আগামী ১৭ এপ্রিল, ২০২৬ (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে এই ‘কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) মেধা তালিকায় স্থান ও মুমতাজপ্রাপ্ত ৫০০ জন আলেম ও আলেমাকে এই সংবর্ধনা দেওয়া হবে। আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ৩ জন শিক্ষার্থী পাবেন উমরাহ পালনের সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব। পরবর্তী স্থানাধিকারীদের মেধার ভিত্তিতে ১ লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকের কিতাব ক্রয়ের ভাউচারসহ মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের পাশাপাশি প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং আদ-দ্বীন ও ইবনে সিনা হাসপাতালের ‘ডিসকাউন্ট হেলথ কার্ড’ প্রদান করা হবে। তবে ছাত্রীদের ক্ষেত্রে পুরস্কার গ্রহণের জন্য তাদের পুরুষ অভিভাবককে উপস্থিত থাকতে হবে।
শায়খ আহমাদুল্লাহ লিখেন,  প্রতি বছর কওমী মাদরাসা থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হন। কিন্তু এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়ন বা কর্মজীবনের দিকনির্দেশনামূলক আয়োজনের অভাব দীর্ঘদিনের। সেই শূন্যতা পূরণে এবং তরুণ আলেমদের গবেষণায় উৎসাহ দিতেই আস-সুন্নাহ ফাউন্ডেশন এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাসীহা ও দিকনির্দেশনা প্রদান করবেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব  মাওলানা লিয়াকত আলী, হাইয়াআতুল উলয়ার কো-চেয়ারম্যান সাজিদুর রহমান, শায়খুল হাদীস আবুল বাশার সাইফুল ইসলাম, হাটহাজারী মাদরাসার হাদিস বিভাগের বিভাগীয় প্রধান ড. নুরুল আবসার আজহারী, বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ ও বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ  ড. মুফতি ইউসুফ সুলতান।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত পুরস্কারের তালিকা তৈরি করা হবে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ